ছোট্ট একটা ফাইলে আমি আমার ফোনের হিসেব রেখেছি, তাকে ক'বার ফোন করেছি, ক'বার কথা বলেছি, ক'বার মিসড হয়েছে। আঠারো বার মিসড কলের পর যখন একবার কথা হয়, তার পর, থেকে হিসেব রাখা বাদ। কোন এক অজ্ঞাত কারনে তার এখন আর আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়না। একটা কবিতা তুলে দিলেম এখানে,
তোমাকে সতর্ক করছিনা
জহির আশফাক
তোমাকে সতর্ক করছিনা, শুধু জানিয়ে রাখি
আমার ভালোবাসা পেয়েছো বলেই তুমি সুন্দর
তুমি তাকালে ঘোর অমাবশ্যা সুন্দর
উজ্জ্বল জোৎস্না সুন্দর
তুমি পুষলে গিরগিটি সুন্দর
তোমার কানে কানে পেঁচার ডাক সুন্দর
তোমার ছোঁয়া পেলে পুরো বাংলাদেশ সুন্দর।
আমার ভালোবাসা পেয়েছো বলেই তুমি
দিনে সুন্দর
রাতে সুন্দর
টাটকা রোদে সুন্দর
মেঘলা দিনে সুন্দর
ঝুম বৃষ্টিতে সুন্দর।
আমি যখন তোমাকে পূর্ণ চোখে দেখি তুমি অনিন্দ্য সুন্দর।
তোমার শরীরে লেপ্টে থাকা ঐ আভা সুন্দর।
(সংক্ষেপিত)
"যে যুবক পাখির পালকে ভর দিয়ে হাওয়ায়
ReplyDeleteস্বপ্নের সিড়ি বেয়ে একদিন ছুঁতে চায় অদেখা আকাশমালা
যে যুবক তোমার জন্য রচনা করে টন টন কথামালা
তার সাথে দেখা হবে কি?
অপেক্ষায় আছে ছোট ঢেউ নদী
উচ্ছাসে ভাসবে কি?
এপার ওপার।"
তোমাকে ভালোবেসেছি বলে ঘুরে এসেছি অনেক অদৃশ্য নগর
ReplyDeleteফেলে এসেছি অচেনা দৃশ্যপট
তবে সব সম্ভবের দরোজায় টোকা দিয়েও
অ্যাপোলোর থেকে আমি কোন তীর ধার চাইবো না
যা বলি তোমাকেই বলি
তোমার ভালোবাসা পেয়ে গেলে আমি আর কখনোই রাজা-উজির হবোনা
ঘোর স্বপ্নেও।
আজ সকালে সে ফোন করেছিল, অনেক দিন পর, অনেকক্ষন কথা হল, কাল বিকেলে তার মেইলটা অন্যরকম ছিল, অনেক আন্তরিকতাপুর্ন, ভাল লেগেছিল, আজ কথা বলে মনটা অনেক হালকা হল। প্রায় তিনমাস পর তার মনভাবের বদল দেখে ভাল লাগছে। আশাকরি এটা বজায় থাকবে।
ReplyDelete