December 31, 2011

আমি আমার মত নিজেকে গুটিয়ে নিয়েছি

আজ ১৮ সপ্তাহ পর এক আমেরিকা প্রবাসীর বিয়েতে তার সাথে দেখা, একটুখানি চোখে চোখ রেখে কথাও বলার সময় হলনা, সে আমার দিকে ভাল করে তাকালও না, যাই, যাই বলে বান্ধবীকে নিয়ে লিফটপানে ধাওয়া। আজকাল আর তার সময় হয়না, আমি এমন সময় ফোন করি, যখন যে ব্যস্ত থাকে, পরে রিপ্লাই দিতে মনে থাকেনা। দিন, মাস পেরিয়ে যায়, মেইলের কথা মনে থাকেনা। অথচ এমন তো কথা ছিলনা, কথা ছিল কোজাগরী জ্যোৎস্নায় হাতে হাত রেখে হেটে যাব বহুদুর। বন্ধুত্ব নাকি এমন জিনিষ, যাতে সব শেয়ার করা যায়, সব কথা বলা যায়, কত গল্প, কতকিছু, আহা, কোথায় সে প্রতিজ্ঞা, কোথায় সে বন্ধন।

গত ক'টা দিনে এই ইচ্ছাকৃত অবহেলায় অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম, নিজের একটা আলাদা জগতে একাকী আমি, কিন্তু আজকে তার সাথে ক্ষনিকের দেখায় আমার সব চেষ্টা ব্যর্থ হল, কেনইবা সে আমার সাথে দেখা করল, কেনইবা কিছু না বলে চলে গেল, কেনইবা তার গাল একটু লালচে লাগছিল। দেখে মনে হল সে এখন সন্তানসম্ভবা। অসাধারন মাতৃ-সৌন্দর্য্য তার দেহে।

আজকে আমার আর কোন কাজ হবেনা, রিভিউ পেপারগুলা ফেরত দিবনা, অফিসের শেষে বাসায় না ফিরে এলোমেলো রাস্তায় হাটবো, ঘুরে ফিরে সেই গানটাই মনে হচ্ছে,

"আমাকে আমার মত থাকতে দাও,.
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলো না, ছিলোনা;
সেটা না পাওয়াই থাক-. সব পেলে নষ্ট জীবন।
তোমারই এ দুনিযার ঝাপসা আলো-.
কিছু সন্ধের গুঁড়ো হাওয়া কাঁচের মত.
যদি উড়ে যেতে চাও, তবে গা ভাসিয়ে দাও।
- - - - - - -
- - - - - - -"