ছোট্ট একটা ফাইলে আমি আমার ফোনের হিসেব রেখেছি, তাকে ক'বার ফোন করেছি, ক'বার কথা বলেছি, ক'বার মিসড হয়েছে। আঠারো বার মিসড কলের পর যখন একবার কথা হয়, তার পর, থেকে হিসেব রাখা বাদ। কোন এক অজ্ঞাত কারনে তার এখন আর আমার সাথে কথা বলতে ইচ্ছে হয়না। একটা কবিতা তুলে দিলেম এখানে,
তোমাকে সতর্ক করছিনা
জহির আশফাক
তোমাকে সতর্ক করছিনা, শুধু জানিয়ে রাখি
আমার ভালোবাসা পেয়েছো বলেই তুমি সুন্দর
তুমি তাকালে ঘোর অমাবশ্যা সুন্দর
উজ্জ্বল জোৎস্না সুন্দর
তুমি পুষলে গিরগিটি সুন্দর
তোমার কানে কানে পেঁচার ডাক সুন্দর
তোমার ছোঁয়া পেলে পুরো বাংলাদেশ সুন্দর।
আমার ভালোবাসা পেয়েছো বলেই তুমি
দিনে সুন্দর
রাতে সুন্দর
টাটকা রোদে সুন্দর
মেঘলা দিনে সুন্দর
ঝুম বৃষ্টিতে সুন্দর।
আমি যখন তোমাকে পূর্ণ চোখে দেখি তুমি অনিন্দ্য সুন্দর।
তোমার শরীরে লেপ্টে থাকা ঐ আভা সুন্দর।
(সংক্ষেপিত)
October 31, 2011
October 29, 2011
একটি ইমেইলের উত্তর
"Hi
Got your mail and money. thnx. No hurry..
I'm fine. going to dhaka tomorrow. see you after eid.
Have a nice eid.
Oh goru kobe kinben??
Take care"
সোনামনি
কেমন আছ তুমি? অনেক দিন পর তোমার একটা মেইল পেলাম, ভয়ে আমি আর এখন তারিখ হিসেব করিনা, যদিও তোমার জন্য আমার প্রতিক্ষা থাকে, প্রতিদিন, প্রতিদিনই।
"ডাকপিয়ন এর হাজার চিঠির ভিড়ে,
তোমার চিঠি আসবে কিন্তু আমার কাছেই ফিরে।
কোথায় আছো তুমি ? তেমন আছো ? নাকি হারিয়ে গেছো ?
প্রলয় ঝড়ে!"
তুমি বদলে গেছ, পুরোপুরি, হয়ত এই বদলটা শুধু আমারই জন্য। আমি প্রতিদিন এর একটা ব্যখ্যা দাড় করাই নিজের কাছে, নিজেকেই দোষ দিই, হয়ত আমার কোন আচরণের জন্যই তুমি এভাবে যোগাযোগ সীমিত করে ফেলেছ। একেক দিন একেক রকম ভাবি, তোমার জন্য উদ্বিগ্ন হই, পরে একরাশ বেদনা নিয়ে ঘুমুতে যাই, এই বেদনা থেকে আমার মুক্তি নেই।
গত দুই সপ্তাহ তুমি সিলেট থেকে আজ ঢাকা যাবে, এর মাঝে একবার দেখা করার তো দুরের কথা, একবার ফোন ও করনি। নাহ আমার কোন অভিযোগ নেই, কোন অনুযোগ নেই। দিনে দিনে অনেক বন্ধু হারিয়েছি, থেকে থেকেও অনেকে আজ আর আমার জীবনে নেই, আমার বন্ধু ভাগ্য এমনই।
একরাশ শুভেচ্ছা, তুমি ভাল থেকো নিরন্তর।

Subscribe to:
Posts (Atom)